1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

আপিল বিভাগে দ্রুত বিচারক নিয়োগের দাবি বাংলাদেশ কংগ্রেসের।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

ঢাকা, ১৯ জুন:
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন,বিচারক স্বল্পতার কারণে আপিল বিভাগে মামলার জট বাড়ছে এবং বিচারপ্রার্থীরা দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
তিনি জানান,প্রতিদিন বিপুল সংখ্যক নতুন মামলা আপিল বিভাগে দাখিল হলেও নিষ্পত্তির হার তুলনামূলকভাবে কম। ফলে বছরের পর বছর ধরে হাজার হাজার মামলা বিচারাধীন থেকে যাচ্ছে,যা বিচার ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি ও মামলা দায়েরের হার ক্রমাগত বাড়লেও সেই অনুপাতে বিচারক ও আদালতের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এর ফলে মামলার জট ভয়াবহ আকার ধারণ করেছে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ছে।
তিনি আরও বলেন,একসময় আপিল বিভাগে একাধিক বেঞ্চ কার্যকর থাকলেও বর্তমানে একটি মাত্র বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছে। বিপুল মামলার চাপ মোকাবিলায় এটি যথেষ্ট নয়। তাই আপিল বিভাগে দ্রুত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে অন্তত পাঁচটি বেঞ্চ গঠনের দাবি জানান তিনি।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন,বিচার বিভাগের কার্যকারিতা বৃদ্ধি, মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনগণের সাংবিধানিক ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক সংকট নিরসনের বিকল্প নেই। পাশাপাশি আদালতের অবকাঠামোগত উন্নয়ন ও মানবসম্পদ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে,বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আপিল বিভাগে বিচারক নিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost