1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
অ্যাটকোর এনওসি নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ
ঢাকা, ১৭ মে ২০২৬ঃ অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) জারি করা ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ সংক্রান্ত নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
রোববার এক বিবৃতিতে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন,সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন,নিজের উপযুক্ত কর্মস্থল নির্বাচন এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এমন নির্দেশনা জারি করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা খর্ব করতে পারে না।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন,কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করা এবং তা না মানলে আইনগত ব্যবস্থার হুমকি দেওয়া শ্রম আইন,সাংবাদিকতার নৈতিকতা ও স্বাধীন গণমাধ্যম চর্চার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে সুষ্ঠু কর্মপরিবেশ নষ্ট করবে এবং সাংবাদিকদের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও অপেশাদারিত্বের পরিবেশ সৃষ্টি করবে।
ডিআরইউ নেতারা অবিলম্বে অ্যাটকোর এ ধরনের নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বার্তা প্রেরক
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost