1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

আইজিপির পক্ষ থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে নগদ অর্থ বিতরণ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

প্রতিবেদক:মোঃ সুমন।
কর্তব্যের তরে,করে গেলে যাঁরা,আত্মবলিদান,প্রতিক্ষণে স্মরি,রাখিব ধরি,তোমাদের সম্মান।
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৯ মে ২০২৬ খ্রি.)জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
এ সময় পুলিশ সুপার বলেন,দেশের নিরাপত্তা ও জনগণের সেবায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, বাংলাদেশ পুলিশ তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নগদ অর্থ পেয়ে শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ পুলিশের এই মানবিক উদ্যোগ সমাজে দায়িত্ববোধ, ত্যাগ ও সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost