
বিশেষ প্রতিনিধি:
ঢাকায় দুই দিনের সফরে ভোলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচিত চারজন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ভোলার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিডিএফ নেতারা তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলে সংসদ সদস্যরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
সাক্ষাতে মাননীয় স্পিকার বলেন,ভোলার কাজের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে চায়ের দাওয়াতে ডেকে এনে কাজের বিষয়ে আলোচনা করব।

অন্যদিকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব হাফিজ ইব্রাহীম বলেন,বিডিএফের ভোলার উন্নয়নমূলক কার্যক্রমে পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন হলে আর্থিক সহযোগিতাও করবেন।
বিডিএফ নেতারা জানান, ভোলার সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি সব মহলের সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষ্যেই এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply