
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসনের আলোচনা সভায় শহীদ পরিবার,আহত যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং আহতদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা এবং আহতদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি বলেন,প্রশাসন,রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন,lজুলাই-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার, শহীদ পরিবার ও আহতদের জন্য সহজ সেবা নিশ্চিত করা এবং জুলাই স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়বিচার,মানবিকতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
All rights reserved © 2019
Leave a Reply