1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়,১ জনের ফাঁসি,৩ জনের যাবজ্জীবন,ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী গৃহবধূ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন ও চারজনের খালাস। ভুক্তভোগী গৃহবধূকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের।
সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়,মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি,তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী গৃহবধূকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া পর্যাপ্ত প্রমাণের অভাবে আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন,রবিউল এবং মাহফুজুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকলে তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় চার দণ্ডপ্রাপ্তসহ আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost