1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট অবন্তিকা দত্ত,সদর ইউএনও’র ফুলেল সংবর্ধনা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কাব’হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাব স্কাউট অবন্তিকা দত্ত। তার এই অসাধারণ সাফল্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।
অবন্তিকা দত্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত কাব স্কাউট। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস,নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এস এম ফয়েজ উদ্দিন অবন্তিকাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা শাখার কমিশনার মো.ফজলুল হক ভূঁইয়া মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সাইফ উদ্দিন বিপ্লব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুরাইয়া আশরাফীসহ স্কাউট নেতৃবৃন্দ।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, অবন্তিকা শুধু তার বিদ্যালয় বা উপজেলার নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার গর্ব। তার এই অর্জন অন্য শিক্ষার্থী ও কাব স্কাউটদের জন্য অনুকরণীয় উদাহরণ।
তিনি অবন্তিকার ভবিষ্যৎ শিক্ষা জীবন ও সাফল্য কামনা করেন এবং প্রতি বছর জাতীয় পর্যায়ে আরও কাব স্কাউট তৈরি করতে উপজেলা স্কাউট নেতাদের পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা পেয়ে অবন্তিকা দত্ত বলেন,স্কাউটিং তাকে সেবা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করে সে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost