
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান মাহমুদা আক্তার লিটা।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক শুভেচ্ছা বার্তায় দেওয়ান মাহমুদা আক্তার লিটা চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ঐতিহ্যবাহী এই ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়। ক্লাবের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দেওয়ান মাহমুদা আক্তার লিটা তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন দায়িত্বে তাঁকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply