1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

এনায়েতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

সিরাজগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ সোহেল সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।
নিহত জিসান আহমেদ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবর আলীর একমাত্র ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণের জন্য ঘটনাস্থলে এসেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার (২৫ অক্টোবর) ঢাকা থেকে চার বন্ধু সিরাজগঞ্জের এনায়েতপুরে গোলামের হোটেলে খাবার খেতে আসেন। পরে তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান পানিতে তলিয়ে নিখোঁজ হন। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ জিসানের মরদেহ উদ্ধার করেন।
নিহতের চাচা জাহিদ আহমেদ শিমুল জানান,খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন মরদেহ গ্রহণের জন্য।
বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এমন মর্মান্তিক ঘটনায় জিসানের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার পর রোববার রাতেই সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,বিপিএম (বার),ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost