
কুমিল্লা উপজেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য ত্যাগ করি,কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ,সবল ও সুন্দর জীবন গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জেলা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার অংশগ্রহণকে কেন্দ্র করে আয়োজিত এই ক্রীড়া আয়োজনের প্রস্তুতি নিয়ে ২৯ সেপ্টেম্বর কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২২ সেপ্টেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানা এলাকার ১২টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নেয়।
প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও খেলোয়াড়দের প্রাণবন্ত ক্রীড়া নৈপুণ্য। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ ও নারী—উভয় বিভাগেই কোতোয়ালি মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
All rights reserved © 2019
Leave a Reply