1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগেও ৪ মাদক মামলা।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানার ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুরাইল এলাকায় অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনি ওরফে মরনীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনি ওরফে মরনী মৃত হাসানের মেয়ে ও রোমানের স্ত্রী। তিনি বাবুরাইল তাতিপাড়া এলাকার খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি) নামে পরিচিত একটি বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost