1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ৫ নম্বর ঘাট পরিদর্শনে ডিসি-এসপি।

নিজস্ব প্রতিবেদক। নারায়নগঞ্জ।
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চীফ
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে শহরের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির ও পুলিশ সুপার মো.হাবিবুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) ঘাট পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।
পরিদর্শনকালে কর্মকর্তারা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
কর্মকর্তারা জানান,ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন আশা করছে,সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost