1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

চৌহালীতে নতুন উপজেলা পরিষদে বৃক্ষরোপণ,শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়।

বিশেষ প্রতিনিধি।চৌহালী।
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে নতুন উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি চৌহালী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে গ্রাম আদালত ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান শাকিল।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন,শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন ও মতবিনিময়কালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাহমুদা পারভীন,সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর নাহার,উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল মুন্নাফ খান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost