1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি,সানোয়ারকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি-হাবিবুর রহমান।।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) থেকে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন মোঃ সানোয়ার হোসেন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,পিপিএম তাঁকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পেশাগত জীবনে সততা,নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়,মোঃ সানোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।
র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উল্লেখযোগ্য।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের নতুন কর্মজীবনে সফলতা কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost