1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে সরকারি অনুদানের চাল বিতরণ।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কালিহাতি।
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৮৪টি পূজামণ্ডপের অনুকূলে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। সরকারের জিআর তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, এমপি নেতা আওয়াল, শাজাহান সিরাজ কলেজের সংশ্লিষ্ট প্রতিনিধি, সাবেক মেয়র আলী আকবর জব্বার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নিরু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কালিহাতী উপজেলা আহ্বায়ক সমীর সাহা মানিক, সদস্য সচিব সুজিত দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার ১৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
আয়োজক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সরকারের জিআর তহবিল থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ অনুযায়ী ১৮৪টি মণ্ডপের জন্য মোট ১ লাখ ১০ হাজার ৪০০ কেজি চাল বরাদ্দের হিসাব পাওয়া যায়।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলায় মোট ১ হাজার ৩৬৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost