
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়েদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা মণ্ডপে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিশ্বেশ্বর সাহা, রূপগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মিলন সরকার, কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্রী দোলন সরকার, কায়েতপাড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয় মঙ্গল সরকার, রূপগঞ্জ ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দত্ত এবং রূপগঞ্জ থানা ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্রী মিঠুন চন্দ্র দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কাজল কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রী প্রবাল চন্দ্র রায়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মায়েদের মাঝে বস্ত্র বিতরণের এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
All rights reserved © 2019
Leave a Reply