1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে জেলা প্রশাসক রায়হান কবিরের দিনব্যাপী পরিদর্শন,সড়ক উদ্বোধন ও উন্নয়নমূলক কার্যক্রম।

নিজস্ব প্রতিনিধি :নারায়ণগনজ।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পঠিত

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, দুর্গাপূজার মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক কামতা–মনোহরপুর সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। পরে তিনি দাউদপুর ইউনিয়ন পরিষদ ও দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও খেলাধুলায় উৎসাহিত করতে জেলা প্রশাসক দাউদপুর পুটিনা হাই স্কুল পরিদর্শন করেন। এ সময় ছাত্রীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
এরপর জেলা প্রশাসক রূপগঞ্জ থানা ও পূর্বাচল রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন। পরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিন তারাব পৌরসভার কর্মচারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারাব পৌরসভার ১১টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। পরে তারাব পৌর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সেখানে বৃক্ষরোপণ করেন।
এ ছাড়া মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
দিনব্যাপী এসব কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসকের এ সফরে সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন, উন্নয়নমূলক উদ্যোগ,শিক্ষার্থীদের সহায়তা,ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost