1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতা শাহজাহান মেম্বারের, গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি।লক্ষ্মীপুর।
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা-পুলিশ শাহজাহান মেম্বারকে আটক করে। পরে তাঁকে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর লক্ষ্মীপুর সদর মডেল থানা-পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহজাহান মেম্বার এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ীতে তাঁর এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখানে যান। ওই বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানা-পুলিশ তাঁকে আটক করে।

পরে নোয়াখালী জেলা পুলিশ বিষয়টি লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে জানায়। এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর মডেল থানা-পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লক্ষ্মীপুরে নিয়ে আসে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, শাহজাহান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost