1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর বার্তা-দিপু ভূঁইয়ার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
আমি রাজপথের মানুষ,জানি রাজপথে কীভাবে হাঁটতে হয়।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসী,নৈরাজ্যকারী কিংবা অপরাধীর ঠাঁই হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা,শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেওয়া বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন,আমি রাজপথে থেকে উঠে আসা একজন মানুষ। আমি জানি রাজপথে কীভাবে হাঁটতে হয়।আন্দোলন-সংগ্রামের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন,মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি সচেতন।
তিনি আরও বলেন,রূপগঞ্জের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস,নৈরাজ্য, দখলদারিত্ব কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে পারবে না।
রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ সদস্য দিপু ভূঁইয়া।
তার এই বক্তব্যের পর রূপগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধ দমনে কঠোর অবস্থানের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost