
মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিবেদক।
গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩ জন আটক,নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৭।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী,মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৫৭ জন,অন্যান্য আইনে ৯ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমের সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠনের সদস্য ৮ জন রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী,এক মাদকসেবী এবং পূর্বের মামলায় দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অভিযানে মাদকসেবী ৪৩ জন, অন্যান্য আইনে চারজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য তিনজনসহ মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানায় মাদকসেবী পাঁচজন ও অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসেবী ছয়জন, অন্যান্য আইনে একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানার অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, অন্যান্য আইনে একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানার অভিযানে অন্যান্য আইনে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদক,অপরাধমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply