
নিউজ প্রতিবেদন:বিশেষ প্রতিনিধি,নরসিংদী।
নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে রায়পুরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর।
পুলিশ সূত্রে জানা যায়,মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
All rights reserved © 2019
Leave a Reply