1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১,৪৮১ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬১।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নারায়ণগঞ্জে মাদক,ছিনতাই ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে মোট ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে।
রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী,২৬ জন মাদকসেবী,১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি,একজন চোর,একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়,ফতুল্লা মডেল থানা এলাকায় ৬৩০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মোট ১৭ জনকে। অন্যদিকে, সোনারগাঁও থানা পুলিশ ৩০১ পিস ইয়াবাসহ মোট ২০ জনকে গ্রেফতার করে।
এ ছাড়া বন্দর থানা পুলিশ সাতজন, রূপগঞ্জ থানা পুলিশ পাঁচজন, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দুজন এবং আড়াইহাজার থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক:ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
প্রকাশক:ক্রাইম টিভি ২৪.কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost