1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এনডিএ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী।
পরিকল্পিত নগরায়ন ও আধুনিক নাগরিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মো.জাকারিয়া তাহের সুমন।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, এনডিএ চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন।
এনডিএ কার্যালয়ের কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জে পরিকল্পিত নগরায়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন ও আধুনিক নাগরিকসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে এনডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost