1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

মৌচাক এলাকায় পুলিশের অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
মৌচাক ইউলুপ এলাকায় পুলিশের অভিযান,গ্রেপ্তারদের আদালতে প্রেরণ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে রাত ১২টার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম। এ সময় পুলিশের একটি দল তার সঙ্গে অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার ইলিশা এলাকার মৃত মোতাহার হোসেন হাওলাদারের ছেলে মোঃ মফিজুর (৪০), সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী-গোদনাইল এলাকার নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (৪৮), বরিশালের মুলাদী এলাকার মিজানের ছেলে মোঃ রুবেল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোঃ সোহেল (৪২)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে রুহুল আমিন বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য, রুবেল তাঁতী লীগের সক্রিয় সদস্য এবং সোহেল স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী। এছাড়া মফিজুরসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি থাকার তথ্যও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়,গ্রেপ্তার চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost