
নিজস্ব প্রতিনিধি:
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জেবিএবির কেন্দ্রীয় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পান ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী পান ৫২ ভোট।
বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার ভোটগ্রহণে অংশ নেন। নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ,গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা ব্যাংকারদের পেশাগত মর্যাদা,অধিকার, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও বলেন,ব্যাংকারদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জেবিএবিকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।
All rights reserved © 2019
Leave a Reply