1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দ্রুত বীমা দাবি পরিশোধে গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ -ফারজানা ফারাবী।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। একই সঙ্গে ব্যবসার অগ্রগতি পর্যালোচনা,গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দেশের বীমা বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বীমা ব্যবসার মূল ভিত্তি হলো গ্রাহকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে বীমা দাবি দ্রুত, স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। গ্রাহকের প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধের পাশাপাশি উন্নত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী বলেন,গ্রাহকদের আস্থা অর্জন এবং দ্রুত বীমা দাবি পরিশোধ করা প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি বলেন, বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে দায়িত্বশীলতা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চায়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন,স্বচ্ছতা,দ্রুত দাবি নিষ্পত্তি ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে কাজ করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি দাবি নিষ্পত্তি আরও কার্যকর করা, বিদ্যমান গ্রাহকদের সেবা উন্নত করা এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost