1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গত ১৪ জুন রাত ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনির ৩ নম্বর বালুর মাঠ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি মিজানুর রহমান মিজান (২৬)-কে আটক করা হয়। পরে দিবাগত রাত ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালনের ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অন্যদিকে,১৫ জুন সকাল ৮টা ৪০ মিনিটে মিজমিজি পাগলাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আব্বাছ (৪২) ও শাহ আলম (৪৪)-কে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশি তথ্যমতে গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মাদক মামলা,আরমানের বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost