1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমান্তে যুবকদের জন্য বিজিবির ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ,সনদ বিতরণ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে বিজিবির পত্নীতলা-১৪ ব্যাটালিয়ন।
বুধবার (১০ জুন) পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড.আ,ন,ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.শাহজাহান,সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন,জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া,পুলিশ সুপার শাহনাজ বেগম এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো.ইমায়েদুল জাহেদী,আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন,ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক প্রশিক্ষণার্থী।
বক্তারা বলেন,বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম। সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ ও সনদপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের প্রযুক্তি খাতে কাজের সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং অপরাধপ্রবণতা কমাতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost