1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় পুত্র গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করছিল। তবে আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া তা কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে মঙ্গলবার গভীর রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুবুর আলম জানান,মোবাইল ফোন ও আর্থিক বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আহত কামাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
তিনি আরও জানান,স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে,অভিযুক্ত যুবক মাদকাসক্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost