1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

অ্যাওয়ার্ড অর্জনে সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি:
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা দিয়েছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় গোলাপগঞ্জের ওয়ারিছ উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের উপজেলা শাখা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে এবং জেলা সদস্য মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-সুতারকান্দি চার লেন বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছানু মিয়া,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.লায়েক আহমদ,সাংবাদিক রুহেল আহমদ তালুকদার,সোহাগ মিয়া,নিজাম উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন,সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি হারিছ আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost