1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে,তারা নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তদন্তাধীন মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মো. রমজান এবং সঙ্গীয় ফোর্স ১ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শহরের সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মো.শাহিন (৪৩),মো.বিল্লাল হোসেন (৩৮) মো.আমির হোসেন (৪১) এবং মো.সম্রাট (৪০)। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং-৩৯,২২ মে ২০২৬) এর তদন্ত চলমান রয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন,২০০৯-এর ৮, ৯(৩),১০,১১,১২ ও ১৩ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল ও সমাবেশের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয়ভীতি এবং উদ্বেগ সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে,জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের উগ্রবাদ,নাশকতা কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠন,নাশকতামূলক কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost