1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সোমবার (১ জুন) দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল (২৭) সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার (এফআইআর নং-১৮, তারিখ ২৩ আগস্ট ২০২৪) ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়,তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।
অপরদিকে,একই রাতে পরিচালিত পৃথক অভিযানে গোদনাইল সৈয়দপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট আরেকটি মামলার (এফআইআর নং-১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৪) ৪৩ নম্বর এজাহারনামীয় আসামি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost