1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিলাদ,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল,এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ এবং অসহায়-দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের কালেক্টরেট মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন, উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,এর নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি,সমৃদ্ধি এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আয়োজকরা জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ এবং দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost