1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৮৫ বোতল বিদেশি মদ ও ৪১ পিস ইয়াবা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ,৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (১০ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার পাঁচটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আকাশ (২০), ফরহাদ হোসেন (৩১),রনি (১৯),দিল মোহাম্মদ দিলু (৪৮) এবং বাবু লাল বাসক (৩২)।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ মদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost