1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সুবর্ণচরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে অনুপ্রবেশ, ধর্ষণচেষ্টার অভিযোগ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর বসতঘরে প্রবেশ করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চরজব্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের আলী আক্কাস মেম্বার বাড়ির কাতারপ্রবাসী মো.সোহেলের স্ত্রী নাজমা আক্তার (২৬)কে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার মোল্লা বেপারী বাড়ির মৃত ইউছুপ মিয়ার ছেলে আবদুর রশিদ। প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময় তাকে নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি,গত রবিবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে আবদুর রশিদ গোপনে তার বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর অভিযুক্তের ভাই হামিদ উল্যাহকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost