1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আরএমপির উদ্যোগ,মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর করতে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় অ্যাম্বুলেন্স,সিএনজি,কার-মাইক্রো,হিউম্যান হলার, মিশুক ও লেগুনা মালিক সমিতির নেতারা অংশ নেন।
সভায় যানজট নিরসন,অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ,অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পরিবহন সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পুলিশ কমিশনার বলেন,জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। একই সঙ্গে রোগী ও স্বজনদের স্বার্থে অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির সমন্বয়ে দুটি সেবাকাউন্টার স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এছাড়া গোরহাঙ্গা রেলগেট এলাকায় যানজট নিরসনে সিএনজি মালিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।
সভায় মালিক সমিতির প্রতিনিধিরা জনস্বার্থে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আরএমপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost