1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ব্যবস্থাপনায় এবং স্কাউটসের অর্থ ও হিসাব বিভাগের পরিচালনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো.রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সিফাত উদ্দিন।
কর্মশালায় বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার কমিশনার মো.ফজলুল হক ভূঁইয়া মন্টু সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা.মো.মাহফুজুল হক, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (আইসিটি ও সাধারণ সেবা) মো লিয়াকত হোসেন এবং উপ-পরিচালক (হিসাব) এস এম জাহির-উল-আলম।
জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় বাজেট প্রণয়ন,হিসাব সংরক্ষণ, অডিট আপত্তি নিষ্পত্তি এবং সরকারি আর্থিক বিধিবিধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়। এ ধরনের প্রশিক্ষণ স্কাউটসের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে স্কাউটসের আর্থিক শৃঙ্খলা জোরদার এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost