
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি সভায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন,বিএনপির নামধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে এ হামলা চালিয়েছে। তিনি বলেন,পুলিশের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলার ফল ভালো হবে না। রাজনৈতিক স্পেস নষ্ট করলে কী হয়,তা আমরা অতীতে দেখেছি।
তিনি আরও বলেন,এ ধরনের সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের দায় ক্ষমতাসীন দল ও প্রশাসনকেই নিতে হবে।
এনসিপি নেতা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
All rights reserved © 2019
Leave a Reply