1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

অবশেষে কারামুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র ড.সেলিনা হায়াৎ আইভী।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।
বুধবার(৩ জুন)রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র ও জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।
কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন)টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেন।
আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত হওয়ায় আইভীর সমর্থক ও অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক অঙ্গনেও তার মুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে নারায়ণগঞ্জের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা-কল্পনা।
সংশ্লিষ্টরা বলছেন,দীর্ঘ সময় পর কারাগার থেকে মুক্তি পাওয়া আইভীর রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান এখন সবার নজরে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost