1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ,উদ্ধার দুই নৌকা।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:মোঃ রাশেদি।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাই খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কর্ণফুলী নদীকে কেন্দ্র করে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে এটি একটি উল্লেখযোগ্য অভিযান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৩ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে কর্ণফুলী নদী ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন এবং নদীপথে সংঘটিত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost