1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৩ নম্বর বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আক্কাছ আলী। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নবাসীর সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আক্কাছ আলী দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এর আগে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়লাভ করতে পারেননি।
আক্কাছ আলীর দাবি,আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলাসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। এসব পরিস্থিতির মধ্যেও তিনি দলের রাজনৈতিক আদর্শে অবিচল ছিলেন বলে জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাকে পুনরায় মনোনয়ন দিলে দুর্নীতিমুক্ত,উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost