1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গণশুনানিতে ভুক্তভোগীদের অভিযোগ শুনলেন ডিসি,তাৎক্ষণিক সমাধানের নির্দেশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:মোঃআবির।
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে গণশুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও হয়রানির অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। পাশাপাশি জটিল সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়মিত সাপ্তাহিক গণশুনানিতে এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
গণশুনানিতে জমিজমা সংক্রান্ত বিরোধ, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা এবং সরকারি সেবা পেতে হয়রানির বিষয়গুলো উঠে আসে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির ভুক্তভোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এ সময় বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
গণশুনানি শেষে জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,গণশুনানি আমাদের কাছে শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়,এটি জনগণের সঙ্গে জেলা প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যাগুলোর সমাধান করা হবে।
গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost