1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক,ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড।

বিশেষ প্রতিনিধি।কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে পরিচালিত চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে পাঁচটি ২০০ মিলিলিটারের বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী।
পরে আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ১২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য নথিভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost