1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় অবদানের স্বীকৃতি পেলেন রাজু আহমেদ

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদক

বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুল, ভোকেশনাল ও থেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।
বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুস্থ বিকাশ ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এসব শিশুর প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠানে তিন শতাধিক শিশু অংশ নেয়। এ সময় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঠোঁটকাটা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহাবুব আনাম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং স্মাইল ট্রেনের বাংলাদেশ ও নেপাল কার্যালয়ের প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন।

চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দিনব্যাপী আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয়।
আয়োজকরা জানান, প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সামাজিক অঙ্গীকার আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost