1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে পেটকাটা রকি (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ফতুল্লা মডেল থানাধীন উত্তর ইসদাইর এলাকার রেললাইন সংলগ্ন পুলপাড়ের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় রকি ওরফে পেটকাটা রকিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।গ্রেপ্তার রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ আরও জানায়,গ্রেপ্তারের পর রকির পিসিপিআর (পূর্ব অপরাধের তথ্য) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost