1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা,তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার।

নিজস্ব প্রতিনিধি :মোঃ হোসেন হ্যাপি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
সহকারী কমিশনার(ভূমি)বা এসিল্যান্ড পদে দায়িত্ব পালন করা বিসিএস প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত সোমবার(২৮ সেপ্টেম্বর)রাতে জারি করা প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৫৫ কর্মকর্তাকে বর্তমান এসিল্যান্ড পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মিজ সাদিয়া আক্তার (১৯১৫৫)। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পরবর্তী সময়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে তার নতুন কর্মস্থলে পদায়নের চূড়ান্ত আদেশ জারি করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়,এসিল্যান্ড হিসেবে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পর কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়নের অংশ হিসেবে এ প্রক্রিয়া নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সাদিয়া আক্তারের বদলি ও পরবর্তী পদায়নের খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা,তার স্থলাভিষিক্ত হয়ে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে যিনি নতুন দায়িত্ব নেবেন,তিনি দক্ষতা ও জনবান্ধব সেবার মাধ্যমে ভূমি-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost