
স্টাফ রিপোর্টার:
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সঙ্গে বিভিন্ন উপজেলা ও ইউনিট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য ও আলোচনায় অংশ নেন জেলা ইউনিটের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী,মোহাম্মদ একদিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক,প্রচার সম্পাদক শাহ আলম সরকার।
এছাড়া মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান,কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ,ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি ইমাম হাসান সোহান,নাগরপুর উপজেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন,ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হাসান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, বাসাইল উপজেলা কমিটির আহ্বায়ক জিয়ারত হক জুয়েল উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান,নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু,মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক,কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply