1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

পুটিয়ায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,গাছের চারা ও খাদ্যসামগ্রী বিতরণ।

নরসিংদী প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে পুটিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি তুলে ধরেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নকাজের উদ্বোধন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মনজুর এলাহী বলেন,পুটিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মাদক নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। স্থানীয়দের সহযোগিতায় পুটিয়াকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত নয়, নীতি-নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost