1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৮১ জন গ্রেপ্তার,মাদকসেবী ২৩ ও ওয়ারেন্টভুক্ত ১৬।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী,মাদকসেবী,ডাকাত,ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো.হাবিবুর রহমান,পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্যমতে,গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন,মাদক ব্যবসায়ী ২ জন,মাদকসেবী ২৩ জন,ডাকাত ৪ জন,ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জন রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য
নারায়ণগঞ্জ সদর থানা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, মাদকসেবী ৬ জন,নিয়মিত মামলার আসামি ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১০ জন গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ২২ জন গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, মাদক ব্যবসায়ী ১ জন,মাদকসেবী ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৯ জন গ্রেপ্তার।
বন্দর থানা: মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও অন্যান্য আইনে ৫ জনসহ মোট ৯ জন গ্রেপ্তার।
সোনারগাঁও থানা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ১৬ জন গ্রেপ্তার।
রূপগঞ্জ থানা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, মাদক ব্যবসায়ী ১ জন,মাদকসেবী ৩ জন,ডাকাত ৪ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ১২ জন গ্রেপ্তার।
আড়াইহাজার থানা:-নিয়মিত মামলার আসামি ২ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জন গ্রেপ্তার।
জেলা পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost