
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ২ নম্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সালাউদ্দিনের নেতৃত্বে মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
সালাউদ্দিন বলেন,আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।
All rights reserved © 2019
Leave a Reply